শুক্রবার, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকের একেকটি পতন বিনিয়োগকারীদের বুক ভারি করছে
spot_img
spot_img

সূচকের একেকটি পতন বিনিয়োগকারীদের বুক ভারি করছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ মে রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে ব্যাপক পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৫.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২২ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৮৪ শতাংশ বা ১১৫.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৪২.৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১.৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৭৭.১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৩৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৯৪ লাখ ১৫ হাজার ৩৭৯টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৩৪৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৮২ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৫১.৬৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৫৮.২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৪৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৮৩.০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৮০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৩১৬.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৭টির, কমে ২৬৩টির এবং অপরিবর্তিত রয় ৫০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৭.৬৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার ৬৭১টি শেয়ার ১ লাখ ৫৫ হাজার ৪৬১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৬৮ কোটি ৮৮ লাখ ১২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৬ কোটি ৬৬ লাখ ৭২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.০৭ শতাংশ বা ৩৮২.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৭.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৩ লাখ ৯৪ হাজার ১৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৭৭ লাখ ৮ হাজার ৩৪৩ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ১০ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ৩২৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments