রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসন্তান দাবি কারী দম্পতির বিরুদ্ধে ধানুশের আইনি ব্যবস্থা
spot_img
spot_img

সন্তান দাবি কারী দম্পতির বিরুদ্ধে ধানুশের আইনি ব্যবস্থা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ের এক বৃদ্ধ দম্পতির দাবি, দক্ষিণী সুপারস্টার ধানুশের আসল বাবা-মা তারাই। এমন পরিস্থিতিতে পাল্টা আইনিব্যবস্থার দিকে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা।

ধানুশের বাবা কস্তুরি রাজ জানিয়েছেন, ধানুশ তার সন্তান। ওই বৃদ্ধ দম্পতির মামলার কারণে বদনামের মুখে পড়তে হচ্ছে পুরো পরিবারকে। এতে ধানুশের সম্মানহানি হচ্ছে। ধানুশ ও তার বাবা কস্তুরি রাজা আইনি নোটিশ পাঠিয়েছেন মাদুরাইয়ের ওই দম্পতিকে। নোটিশে জানানো হয়েছে, ধানুশকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন দাবি বন্ধ করুক তারা।

ধানুশকে নিজেদের সন্তান বলে দাবি করে ভুল কাজ করেছেন এমনটি জানিয়ে ওই দম্পতিকে এক প্রেস বিবৃতি দেওয়ার কথা জানিয়েছেন ধানুশ ও তার বাবা। তেমনটা না ঘটলে ওই দম্পতির বিরুদ্ধে ১০ কোটি রুপি মানহানির মামলা করবেন তারা। এমনটিই লেখা রয়েছে ওই আইনি নোটিশে।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ধানুশ। দিন কয়েক আগেই বিয়ে ভাঙা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরপর তার নাম জড়াল আরও এক আইনি ঝামেলায়। মাদুরাইয়ের অবসরপ্রাপ্ত সরকারি বাস কন্ডাক্টর কাথিরেশন ও তার স্ত্রী মিনাক্ষী গত বছরের শেষে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়ে জানান, তার দক্ষিণী তারকা ধানুশের বায়োলজিক্যাল বাবা-মা। তাদের তিন সন্তানের একজন ধানুশ। অথচ সহায়-সম্বলহীন বাবা-মায়ের দায়িত্ব নিতে অস্বীকার করছেন তিনি। চিকিৎসার জন্য মাসিক ৬৫ হাজার রুপি খরচ দাবি করেন ওই দম্পতি। সেই বিলের ব্যয়ভার বহন করতে হবে ধানুশকে, এমনটিই আবেদন জানায় ওই দম্পতি। এ মামলায় ধানুশকে হাজিরার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments