ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৮ জুলাই, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২১৬ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৮.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.৮০ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৫১ পয়েন্টে। ডিএসইতে ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে৫৩ টির, কমেছে ২৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ৩ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৮৬৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments