ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ সেপ্টেম্বর, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যদিয়ে লেনদেন চলছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১ টা ১৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৬০ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।
ডিএসইতে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৫ লাখ ৭৮ হাজার ৩০৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments