শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকের পতনে চলছে লেনদেন
spot_img
spot_img

সূচকের পতনে চলছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৭ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১টা ২ মিনিট পর্যন্ত ডিএসইতে ২০৫ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০ পয়েন্টে।

ডিএসইতে ৩৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির।

এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৫ কোটি ১০ লাখ ১০ হাজার ৭২০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments