মঙ্গলবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন
spot_img
spot_img

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ জুন, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৮.৮৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৮ শতাংশ বা ২২.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১৭.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৩১.০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৭১.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৬ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৮.৮৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৫১৪ টি শেয়ার ১ লাখ ১৬ হাজার ৮১৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৭০ লাখ ৩৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ১৭.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৪ হাজার ৬৯৫.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ০২৩.৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৭৬৩.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২০ টির, কমেছে ১০৪ টির এবং অপরিবর্তিত রয় ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৪.৮৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ৯০৫ টি শেয়ার ১ লাখ ০১ হাজার ২৯০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৭৬ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৬ কোটি ১৬ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৩ শতাংশ বা ৯৬.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ২০৮.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫ টির, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৯০৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments