সোমবার, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট
spot_img
spot_img

বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বুধবার (২৫ জুন) বাংলাদেশ ও শ্রীলঙ্কা মাঠে নামবে। কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

গলে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছে। দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে পয়েন্ট ভাগাভাগি করেছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়ায় ৪ পয়েন্ট করে পেয়েছে দুই দল।

সিংহলীজ স্পোর্টস ক্লাবে এর আগে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে—২০০১, ২০০২ এবং ২০০৭ সালে। ১৮ বছর পর বাংলাদেশ আবার টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার ঐতিহাসিক এই মাঠে, যার পথচলা শুরু হয়েছিল ১৯৫২ সালে। যেখানে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের হেডকোয়ার্টারও।

কলম্বোর এসএসসিতেই, মোহাম্মদ আশরাফুল টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে করেছিলেন সেঞ্চুরি। এখনো অক্ষত সেই রেকর্ড। এ মাঠে পরে আরও দুই টেস্ট খেলেছিলেন আশরাফুল। প্রতি টেস্টেই রান পেয়েছেন। এ মাঠে ৩ টেস্টে ৪৩ গড়ে করেছেন ২৬০ রান।

আশরাফুলের জন্য মাঠটা পয়মন্ত হলেও বাংলাদেশের জন্য উল্টো। যে তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ, দুটিতে ইনিংস ব্যবধানে হার। একটিতে প্রায় তিনশ রানের ব্যবধানে হার। দুঃস্বপ্নের এই ভেন্যুতেই বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলবে স্বাগতিকদের বিপক্ষে। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ টেস্টে মাত্র ১ জয় বাংলাদেশের। ড্র আছে ৬টি।

গলে জ্বরের কারণে খেলতে পারেননি বাংলাদেশের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে। মিরাজ ফিরলে বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে খেলে কি না, সেটাই দেখার বিষয়। কারণ, মিরাজের জায়গায় সুযোগ পাওয়া নাঈম হাসান ম্যাচে ৬ উইকেট পেয়েছিলেন। এক ম্যাচ পর তাকে দলের বাইরে রাখবে কি না, টিম ম্যানেজমেন্ট সেটা বড় প্রশ্ন।

গলের ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টেনেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। প্রথম ইনিংসে ৩৯ ও দ্বিতীয় ইনিংসে ৮ রানে আউট হন তিনি। তার জায়গায় দলে ঢুকেছেন ভেল্লালাগে। ২২ বছরের স্পিন বোলিং অলরাউন্ডার ভেল্লালাগে এখন পর্যন্ত কেবল একটি টেস্টই খেলেছেন। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ২৯ রান করলেও কোনো উইকেট পাননি তিনি। ৩৩ বছর বয়সী পেসার বিশ্ব মাঠে নেমেছেন ২৭ টেস্টে। ৩২.০৭ গড়ে তার শিকার ৭৯ উইকেট। এছাড়া পেশিতে চোট পেয়েছেন মিলান রত্নায়েকে। তার জায়গায় এসেছেন বিশ্ব ফার্নান্দো।

বাংলাদেশের বর্তমান দলে কারও এসএসসিতে খেলার অভিজ্ঞতা নেই। নতুন মাঠে সতেজ মানসিকতা ও গলে পাওয়া আত্মবিশ্বাস কলম্বোতে কতটুকু কাজে লাগাতে পারে, সেটাই দেখার বিষয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

 

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments