বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকের বড় পতনে সপ্তাহের প্রথম কার্যদিবস শুরু
spot_img
spot_img

সূচকের বড় পতনে সপ্তাহের প্রথম কার্যদিবস শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। এরই ধারাবাহিকতায় টানা ৭ কার্যদিবস পতনে বিরাজ করছে বাজার। রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।  আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ১০৫ কোটি ২৪ লাখ ৫৪ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০২৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ১৭ লাখ টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৬৮ পয়েন্ট কমে অবস্থান করে ৪৪৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করে ১০৪৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করে ১৪৯২ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৫৬১ কোটি ৪১ লাখ ৫৪ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১০৫ কোটি ২৪ লাখ ৫৪ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments