
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
জানা গেছে, এদিন কোম্পানিটির ১৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা ফার কেমিক্যালের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ১৩ লাখ টাকার।
১১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা।
লেনদেন তালিকায় থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম, কনফিডেন্স সিমেন্ট, গোল্ডেন হার্ভেস্ট, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মার এবং সেন্ট্রাল ফার্মা।
সূত্র: ডিএসই




























Recent Comments