বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকে পতন: তবে বেড়েছে লেনদেন ও শেয়ার দর
spot_img
spot_img

সূচকে পতন: তবে বেড়েছে লেনদেন ও শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৪৮.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৭ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৬.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪৭.৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৫.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩ টির, কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৮.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ১৭৭ টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ৪৭০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৮৫ লাখ ৩১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৪.০৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২৫৩.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৭৩.৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.১৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯২৬.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১২৭ টির, কমেছিল ২০৮ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩১.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৩৫ লাখ ৫ হাজার ৬৮৮ টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৭৯৭ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৪ কোটি ৪৬ লাখ ২৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৪ শতাংশ বা ৫০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৩৩.০০৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১০৩ কোটি ৯২ লাখ ২৪ হাজার ১০৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments