শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও লেনদেন বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ সেপ্টেম্বর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এছাড়া দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে। কিন্তু কমেছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে ডিএসইতে ৩৭.৫০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৮ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ৪৫.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৯৭.২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৮৫.২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯১.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৭.৬০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৯ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৩৪২ শেয়ার ২ লাখ ৭৬ হাজার ২৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার টাকা।

গতকাল ২৭ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১৪.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ২৫১.৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫৭৮.৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৬৭৬.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪১টির, কমে ২০২টির এবং অপরিবর্তিত রয় ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৭.৫০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪৬ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৫৫৫ শেয়ার ২ লাখ ৭৪ হাজার ৪৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ ২৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৮৬ লাখ ১৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৮ শতাংশ বা ১৮৬.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৩৩৪.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৭টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৩ লাখ ৮২ হাজার ৮৭৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার ১৯৫ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১২ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৩২০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments