শুক্রবার, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচক ও লেনদেন বেড়েছে: লোকসান কমছে বিনিয়োগকারীদের
spot_img
spot_img

সূচক ও লেনদেন বেড়েছে: লোকসান কমছে বিনিয়োগকারীদের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রেয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৩.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৭ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৮ শতাংশ বা ৪৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৪.৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৬.৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৯.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৩.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৭১ লাখ ৯১ হাজার ৫১৫ টি শেয়ার ১ লাখ ৩৪ হাজার ৮৫১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫০ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৫ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৩ শতাংশ বা ৭৩.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৭৮.৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৫২.৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৬.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯০৮.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩২ টির, কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয় ৬৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৯.৪৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৯৬৩ টি শেয়ার ১ লাখ ৯৬২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩০৪ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪৬ কোটি ৬ লাখ ১৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫১ শতাংশ বা ৭৪.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫০৭.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৯৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments