শুক্রবার, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএক মাসের জন্য মাঠের বাইরে ইয়ামাল
spot_img
spot_img

এক মাসের জন্য মাঠের বাইরে ইয়ামাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বড় ধাক্কাই খেয়েছে বার্সেলোনা। ডান পায়ের গোড়ালির চোটের কারণে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল। তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না কাতালান ক্লাবটি।

ঘরের মাঠে তলানিতে থাকা লেগানেসের কাছে ০-১ গোলের ব্যবধানে হারের ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ইয়ামাল। ডাক্তারি পরীক্ষার পর এক বিবৃতিতে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

বিবৃতিতে বার্সা জানিয়েছে, ‘লেগানেসের বিপক্ষে ম্যাচে প্রথম দলের খেলোয়াড় লামিনে ইয়ামাল তার ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলেন। টেস্টে অগ্রবর্তী ইন্টারটিবায়োফিবুলার লিগামেন্টে গ্রেড ১ ইনজুরি ধরা পড়ে। ফলে আনুমানিক তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।’

বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করলেও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপার কাপের আগে ইয়ামালের ফেরার আশা করছে বার্সেলোনা। যদিও তার সম্ভাবনা কম। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ৮ জানুয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে সেমিফাইনালে তাকে পেতে চিকিৎসা এরই মধ্যেই শুরু করেছে ক্লাবটি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments