রবিবার, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও লেনদেন বেড়েছে
spot_img
spot_img

সূচক ও লেনদেন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৩ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬১.০১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ৩৩.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৩.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৬.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১২.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪১ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬১.০১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৭ হাজার ২২৯ টি শেয়ার ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ২৭ লাখ ৭১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১১.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৩৪০.১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৭৭.৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.০১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯০৪.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৩ টির, কমেছে ১২৫ টির এবং অপরিবর্তিত রয় ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৪.০৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ২৭ টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ৩৩৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৪০ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৮ কোটি ৬৪ লাখ ৩৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৩ শতাংশ বা ৮১.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৫ হাজার ১৫৩.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮ টির, কমেছে ৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৫ লাখ ২৭৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments