মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৬ সেপ্টেম্বর দেশের পুঁজিবাজারে সূচক ও দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে ডিএসইতে ৩৩.৮৭ শতাংশ  শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৬ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ৩১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২২৮.৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭৭.১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭৪.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.৮৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৯ কোটি ৭০ লাখ ৪৭ হাজার ৭২৪ শেয়ার ৩ লাখ ১৪ হাজার ৯১৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১৭১ কোটি ৩১ লাখ ৮৩ হাজার টাকা।

গতকাল ১৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৮ শতাংশ বা ৫৬.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ১৯৬.৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫৬৮.৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৬৪৯.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৭টির, কমে ১৫৩টির এবং অপরিবর্তিত রয় ৫৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৪৪.৫৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪৭ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৭৪৭ শেয়ার ২ লাখ ৮৮ হাজার ৩০২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১০৪ কোটি ৭২ লাখ ৯১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৫৮ লাখ ৯২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৭ শতাংশ বা ১৩৯.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ১৪১.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৯টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৪ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৪৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৬১৯ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৬২৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments