ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি সপ্তাহের প্রথম ও দ্বিতীয় কার্যদিবসের পুঁজিবাজারে বড় পতন ঘঠলেও আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিকে সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে কমেছে লেনদেন।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৯ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.২৭ শতাংশ বা ১২২.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৯৮.৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৯.৫৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬২.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৬.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৭৩ লাখ ২৫ হাজার ১৪৭টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ২২৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৮৩ কোটি ৩০ লাখ ২৯ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৩৩ শতাংশ বা ১২৮.৩২ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩৭৬.৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.৬৯ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ২১৪.৭৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬৭.৬৪ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ২৩.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৪৭২টি শেয়ার ১ লাখ ৪৯ হাজার ৮৮১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৮৯ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৬ কোটি ৫০ লাখ ১৪ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.৬৫ শতাংশ বা ৪১১.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৩১.৬১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.৬৪ শতাংশ বা ২৪৮.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬১৩.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৬৪৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments