ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়েই স্কটল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে পরাজয় দিয়ে শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জয় তুলে নেয় কিউইরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ-২ এ নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতেই মাঠে নামবে নিউজিল্যান্ড।

অন্য দিকে প্রথম দুই ম্যাচ হারলেও সুপার টুয়েলভে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া স্কটল্যান্ড। দুবাইয়ে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড।
পাকিস্তানের কাছে ৫ উইকেটে হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিলো নিউজিল্যান্ড। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি নিউজিল্যান্ড। টুর্নামেন্টের হট ফেভারিট ভারতকে হেসে খেলে হারায় কিউইরা। দুবাইতে হওয়া ম্যাচে বিশ্ব সেরা ভারতের ব্যাটিং লাইনআপকে দুমড়ে মুচড়ে দেন নিউজিল্যান্ডের বোলাররা। ১১০ রানে ভারতে আটকে রাখে তারা। এরপর ৩৩ বল বাকী রেখে আসরে প্রথম জয়ের মুখ দেখে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি এ পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড। জয় পেয়েছিলো কিউইরা। ২০০৯ সালের বিশ্বকাপের ঐ ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিলো নিউজিল্যান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments