মঙ্গলবার, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসেরা অভিনেতা হলেন কার্তিক আরিয়ান
spot_img
spot_img

সেরা অভিনেতা হলেন কার্তিক আরিয়ান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঘোষিত হলো ভারতের ২০২৪ সালের চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার—৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নিউ দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে জুরি কমিটির চেয়ারম্যান প্রবীণ নির্মাতা জয়রাজের উপস্থিতিতে এই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এবারের আসরে বাজিমাত করেছে অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা ‘আর্টিকেল ৩৭০’। ২০২৪ সালের সেরা সিনেমার মুকুট উঠেছে এই ছবির মাথায়।

এবারের আসরে সেরা অভিনেতার ক্যাটাগরিতে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত সাউথ ইন্ডিয়ান সিনেমার কিংবদন্তি মাম্মুট্টি ‘ভ্রমযুগম’ সিনেমার জন্য এবং বলিউডের কার্তিক আরিয়ান তার ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন।

অন্যদিকে, ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার লুফে নিয়েছেন ইয়ামি গৌতম। এছাড়া এই সিনেমাটি সেরা আবহ সংগীত পরিচালনার পুরস্কারও জিতেছে।

বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় মিশ্র ‘ভক্ষক’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন। আর সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন রূপাশ্রী বারকাদি এবং সচনা নামিদাস।

সবচেয়ে জনপ্রিয় ও বিনোদনদায়ী ছবির তকমা লুফে নিয়েছে ব্লকবাস্টার হিট সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। অন্যদিকে, রাজকুমার রাও অভিনীত ‘শ্রীকান্ত’ জিতেছে সেরা হিন্দি ছবির পুরস্কার। সামাজিক মূল্যবোধের দিক থেকে সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে তামিল ছবি ‘ক্যাপ্টেন মিলার’।

এবারের আসরে তামিল সিনেমা ‘আমরন’ বেশ ভালো পারফর্ম করেছে। সিনেমাটি একাই পরিচালনা, এডিটিং ও ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য তিনটি পুরস্কার নিজের ঝুলিতে পুরেছে।

পাশাপাশি, ‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’ ছবির মাধ্যমে সেরা ডেবিউ পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন অভিনেতা রণদীপ হুদা। ধানুশ অভিনীত ‘রায়ান’ জিতেছে সেরা তামিল ছবির পুরস্কার, আর অঞ্জন দত্তের ‘চলচ্চিত্র এখন’ সিনেমাটি সেরা বাংলা ছবির মর্যাদা পেয়েছে।

এছাড়া, ছোটদের অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে ‘অঙ্ক কি কঠিন’ সিনেমার তিন ক্ষুদে তারকা—ঋদ্ধিমান ব্যানার্জী, গীতশ্রী চক্রবর্তী এবং তপোময় দেব যৌথভাবে সেরা শিশুশিল্পীর পুরস্কার জয় করেছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবারের প্রতিযোগিতা ছিল সবচেয়ে কঠিন। একদিকে যেমন বক্স অফিসে ঝড় তোলা ‘পুষ্পা ২: দ্য রুল’, ‘স্ত্রী ২’, ‘হানু মান’, ‘মাঞ্জুম্মেল বয়েজ’ ও ‘প্রেমালু’র মতো ছবি রেসে ছিল, অন্যদিকে বিশ্বজুড়ে প্রশংসা পাওয়া ‘অল উই ইমাজিন এজ লাইট’ এবং ‘লাপাতা লেডিস’-এর মতো সিনেমাও ছিল আলোচনায়।

তবে সবাইকে অবাক করে দিয়ে বক্স অফিস কাঁপানো ‘পুষ্পা ২’ ছাড়া বাকি কোনো ব্লকবাস্টার বা সমালোচকদের পছন্দের ছবি সেভাবে পুরস্কার পায়নি। বিশেষ করে একটি পুরস্কারও না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে ‘লাপাতা লেডিস’ ও কানজয়ী ছবি ‘অল উই ইমাজিন এজ লাইট’-কে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments