ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে সচেতন ও দক্ষ বিনিয়োগকারী তৈরি এবং আর্থিক সাক্ষরতা বাড়াতে ছয় বছর ধরে ব্যাপকভাবে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর আওতায় ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ২৬ হাজার ৩৯২ জনকে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।
বিএসইসি জানায়, বিনিয়োগকারীদের সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা এবং পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশনের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম), বিভিন্ন ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোও যৌথভাবে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে।
বিএসইসির মতে, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রম, পুঁজিবাজারের আওতাধীন প্রতিষ্ঠানসমূহে কর্মরত ব্যক্তিদের প্রশিক্ষণ এবং সাধারণ বিনিয়োগকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সচেতন করার এই ধারাবাহিক প্রচেষ্টা পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments