শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসেরা ডিজিটাল ৩৬০-এ হিল্লোল সহ বন্যা মির্জা ও মোনালিসা
spot_img
spot_img

সেরা ডিজিটাল ৩৬০-এ হিল্লোল সহ বন্যা মির্জা ও মোনালিসা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিজিটাল মার্কেটিং সেক্টরে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মার্কেটিং সল্যুশন কোম্পানি ‘সেরা ডিজিটাল ৩৬০’। প্রায় তিন বছর মার্কেট রিসার্স, অ্যানাইলিস করে ক্রিয়েটিভ ও স্ট্র্যাটেজিক প্ল্যানকে পুঁজি করে একঝাঁক নতুন-উদ্যোমি তরুণ নিয়ে এ যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।  দীর্ঘ সময়ের এই যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিম বেশকিছু কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করে সফলতার পদচিহ্ন রেখেছে বাংলাদেশি আমেরিকান মালিকানাধীন এই কোম্পানি। এতে যুক্ত হয়েছেন দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আদনান ফারুক হিল্লোল, বন্যা মির্জা ও মোজেজা আশরাফ মোনালিসা।

জানা যায়, প্রতিষ্ঠানটির নিউইয়র্কের হেড অফিসে হেড অব মার্কেটিংয়ের দায়িত্ব পালন করছেন অভিনয়শিল্পী ও জনপ্রিয় ফুড ব্লগার আদনান ফারুক হিল্লোল, হেড অব সেলস হিসেবে আছেন অভিনয়শিল্পী বন্যা মির্জা, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে আছেন অভিনয়শিল্পী ও মডেল মোজেজা আশরাফ মোনালিসা।

গত এক বছরে ‘সেরা ডিজিটাল ৩৬০’ বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ড, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে সফলভাবে কাজ সম্পাদন করে তার ভিত শক্ত করেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সঙ্গে বেশকিছু সফল ইভেন্ট সম্পন্ন করেছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, নিউইয়র্কের অ্যাকাউন্টিং ও সিপিএ ফার্ম, রেস্টুরেন্ট, ল’ অফিস, হোমকেয়ার, আইটি অ্যাকাডেমি, আইটি ফার্ম, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক ও সংস্কৃতি প্রতিষ্ঠান, নন প্রফিট অর্গানাইজেশনের ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি নিশ্চিতকরণ, অটোমেশন সফটওয়্যার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং (ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, লিংকডইন, গুগল মাই বিজনেস, ইউটিউব, সার্চ কনসোল, অ্যানালিটিক্স) সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, টিভিসি, ওভিসি, ডিজিটাল বিজ্ঞাপন, মোবাইল অ্যাপ এবং সকল ধরনের অনলাইন ও অফলাইন নানাবিধ সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রেই শুধু নয়, ‘সেরা ডিজিটাল ৩৬০’র ব্যাপ্তি ছড়িয়েছে যুক্তরাজ্য, কানাডা, থাইল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাত, ভারত ও বাংলাদেশে। বর্তমানে যুক্তরাজ্য, ভারত ও ইউনাইটেড আরব আমিরাতে সফটওয়্যার ও মোবাইল অ্যাপ রফতানি করছে ‘সেরা ডিজিটাল ৩৬০’।

বাংলাদেশে শাখা অফিস, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেড অফিস এবং লস অ্যাঞ্জেলস চালু করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এখানে ফুলটাইম কাজ করছে অর্ধশতাধিক কর্মী। প্রতিষ্ঠানটির হেড অফিস নিউইয়র্কে ৬ জন, লস অ্যাঞ্জেলসে ৪ জন এবং বাংলাদেশে ৪০ জনেরও বেশি স্থায়ী কর্মী কাজ করে যাচ্ছেন। ইভেন্ট এবং বিভিন্ন প্রজেক্ট সংশ্লিষ্ট কাজে জড়িত রয়েছেন আরও অর্ধশতাধিক অস্থায়ী কর্মী।

বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি কমিউনিটি বেজড সাহায্যকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে সেরা ডিজিটাল ৩৬০। পবিত্র রমজান মাসে আর্তমানবতার মাঝে খাদ্য বিতরণ, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের পাশে নীরবে পাশে দাঁড়িয়েছে সেরা ডিজিটাল ৩৬০। বাংলাদেশের অর্থনীতিতেও বিশাল অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০২১ সালে নিউইয়র্কের প্রাণকেন্দ্র হিলসাইড অ্যাভিনিউতে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন প্রযুক্তি বিশেষজ্ঞ বাংলাদেশি আমেরিকান শেখ গালিব রহমান। যাত্রালগ্ন থেকেই বাংলাদেশ অফিসের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ তানহা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন ফাহিম ফয়সাল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments