ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের কারেকশনের মধ্য দিয়ে দিন শেষ হয়েছে। সারাদিনে পুঁজিবাজারে অতিরিক্ত সেল প্রেসার লক্ষ্য করা গেছে। যে কারণে আজ ৫৫.১১ শতাংশ শেয়ারের দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

জানা যায়, আজ ৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৯.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৭৭.২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৭.৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৩১.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৫.১১ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে। সারাদিনে ডিএসইতে ৬৪ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার ৮২৯টি শেয়ার ২ লাখ ৪৪ হাজার ১৯৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ ৫১ হাজার টাকা।
গতকাল ৬ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ১৯৬.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩২৪.৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২২৯.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪২টির, কমে ২২৪টির এবং অপরিবর্তিত রয় ৮টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৬০.০৫ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে। সারাদিনে ডিএসইতে ৭১ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৯৩৫টি শেয়ার ২ লাখ ৭৬ হাজার ৮৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১২ কোটি ১৭ লাখ ৯২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪১ শতাংশ বা ৭৪.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৮১.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১০টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৩০ লাখ ২৪ হাজার ৭১৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮৭ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ২৬৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম
























Recent Comments