শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভটার্গেটে ১০ টাকা নিচের ১৪ কোম্পানি
spot_img
spot_img

টার্গেটে ১০ টাকা নিচের ১৪ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গতিশীল শেয়ারবাজারের সঙ্গে তাল মিলিয়ে সব ধরণের শেয়ারের দরই বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমানে বেশি টার্গেটে রয়েছে কমদামি ১০ টাকা নিচের শেয়ার দর। ফেসভ্যালুর নিচে অবস্থান করা ১৪ কোম্পানি ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় কোম্পানিগুলোর শেয়ার দরে ইতিবাচক প্রভাব পড়ছে।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ১০ টাকার নিচে অবস্থান করছে এমন ১৪টি কোম্পানি হলো: বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, ফারইষ্ট ফাইন্যান্স, ফ্যামিলিটেক্স, তুংহাই নিটিং, আরএন স্পিনিং, আইসিবি ইসলামী ব্যাংক, এফএএস ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, জেনারেশন নেক্সট, সিএনএ টেক্সটাইল, কেয়া কসমেটিকস এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

জানা যায়, বিআইএফসির শেয়ার দর ৬.৬০ টাকায় লেনদেন হচ্ছে। আজ কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর ৯.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮.২০ টাকায় অবস্থান করছে। ফারইষ্ট ফাইন্যান্সের শেয়ার দর ৯.০৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ টাকায় অবস্থান করছে।

ফ্যামিলিটেক্সের শেয়ার দর ৭.১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.৫০ টাকায় অবস্থান করছে।তুংহাই নিটিংয়ের শেয়ার দর ৬.৯০ শতাংশ বা ০.৪০ টাকা বৃদ্ধি পেয়ে ৬.২০ টাকায় অবস্থান করছে। আরএন স্পিনিংযের শেয়ার দর ৪.৮৪ শতাংশ বা ০.৩০ টাকা বৃদ্ধি পেয়ে ৬.৫০ টাকায় অবস্থান করছে।

আইসিবি ইসলামি ব্যাংকের শেয়ার দর ৪.২৬ শতাংশ বা ০.২০ টাকা বৃদ্ধি পেয়ে ৪.৯০ টাকায় অবস্থান করছে। এফএএস ফাইন্যান্সের শেয়ার দর ৩.৮৫ শতাংশ বা ০.৩০ টাকা বৃদ্ধি পেয়ে ৮.১০ টাকায় অবস্থান করছে। জাহিনটেক্সের শেয়ার দর অপরিবর্তীত থেকে ৯.৪০ টাকায় অবস্থান করছে।

স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর ৯ টাকায় অবস্থান করছে।  ন্যাশনাল ব্যাংকের শেয়ার দর ৭.৭০ টাকায় অবস্থান করছে। জেনারেশন নেক্সটের শেয়ার দর ৬.৬০ টাকায় অবস্থান করছে। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা থেকে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

সিএনএ টেক্সটাইলের শেয়ার দর ৫.১০ টাকায় অবস্থান করছে। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর ২ টাকা থেকে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। কেয়া কসমেটিকসের শেয়ার দর ৮.৯০ টাকায় অবস্থান করছে। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে দ্বিগুণের কাছাকাছি উঠে এসেছে। ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ৮.৮০ টাকায় অবস্থান করছে। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে দ্বিগুণের কাছাকাছি উঠে এসেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments