
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো: জাকির হোসেনের অবসর-উত্তর ছুটি মঞ্জুর করেছে অর্থমন্ত্রনালয়। তবে তার বিরুদ্ধে মামলা অনিষ্পন্ন থাকার কারণে তিনি অবসর-উত্তর কোন সুবিধা পাবেন না। ২২ নভেম্বর মঙ্গলবার অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব মো: জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনতা ব্যাংক লিমিটেডের প্রাক্তন জেনারেল ম্যানেজার ও সোনালী ব্যাংকের ডিএমডি তার বয়স ৫৯ বছর পূর্তিতে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত অবসর-উত্তর ছুটি মঞ্জুর করা হয়েছে। তবে তার বিরুদ্ধে রুজুকৃত বিচারিক বিচারিক ও বিভাগীয় মামলা অনিষ্পন্ন থাকা অবস্থায় তিনি সরকারি চাকরি আইন অনুযায়ী ভবিষৎ তহবিলে তার প্রদত্ত চাঁদা এবং তার সুদ ব্যতীত অন্য কোন অবসর সুবিধা প্রাপ্য হবেন না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments