
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে। আজ ২৯ জুন আবেদন করা প্রতিটি বিওতে প্রাপ্ত শেয়ার সিডিবিএলের মাধ্যমে শেয়ার জমা হয়েছে। আর শিগগিরই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার লেনদেন হবে বলে জানা গেছে।
জানা যায়, গত ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত এ কোম্পানির আইপিও আবেদন চলে। গত ২১ জুন ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ দেওয়া হয়।
তথ্যমতে, কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৯০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments