বুধবার, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভসোনালী লাইফ: প্রসপেক্টাসে তথ্যের গড়মিল
spot_img
spot_img

সোনালী লাইফ: প্রসপেক্টাসে তথ্যের গড়মিল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৯ কোটি টাকা অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে বীমা খাতের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।  আগামী ৩০ মে এ কোম্পানির আইপিও আবেদনের সাবস্ক্রিপশন শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু কোম্পানিটি যে প্রসপেক্টাস দাখিল করে আইপিও অনুমোদন নিয়েছে তাতে তথ্যের অনেক গড়মিল রয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআর) কাছে সোনালী লাইফের ২০১৯ অর্থবছরের আর্থিক বিবরণী অনুযায়ী যে তথ্য রয়েছে তার সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনে (বিএসইসি) দাখিলকৃত প্রসপেক্টাসে মিল নেই।

আইডিআর থেকে প্রাপ্ত তথ্য মতে, ২০১৯ অর্থবছরে সোনালী লাইফের সম্পদ দেখানো হয়েছে ১২৯ কোটি ৭৩ লাখ টাকা। অন্যদিকে বিএসইসিতে জমাকৃত প্রসপেক্টাসে সম্পদ দেখানো হয়েছে ১৩২ কোটি ৭০ লাখ ১২ হাজার ৩৪৭ টাকা। অর্থাৎ আইপিও’র জন্য দাখিলকৃত প্রসপেক্টাসে সম্পদ বেশি দেখানো হয়েছে।

এদিকে আইডিআরএ’র কাছে ২০১৯ অর্থবছরে ইনভেস্টমেন্ট দেখানো হয়েছে ১২৭ কোটি ৭৫ লাখ টাকা। অন্যদিকে বিএসইসিতে জমাকৃত প্রসপেক্টাসে ইনভেস্টমেন্ট দেখানো হয়েছে ৩২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ৭৪ টাকা। অর্থাৎ আইপিও’র জন্য দাখিলকৃত প্রসপেক্টাসে ইনভেস্টমেন্টের পরিমাণ অনেক কমিয়ে দেখানো হয়েছে। 

এ ব্যাপারে সোনালী লাইফের সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পানিটির চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) শাহ আবু খায়ের ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, বিএসইসিতে দাখিল করা প্রসপেক্টাসে যে তথ্য দেওয়া হয়েছে সেটাই নিরীক্ষিত, সঠিক। কিন্তু আইডিআরএ দেওয়া তথ্যের ব্যাপারে তিনি কিছু জানেন না। উভয় নিয়ন্ত্রক সংস্থার কাছে দাখিলকৃত তথ্যের এমন গড়মিল হওয়ার ব্যাপারে তিনি কোন মন্তব্য করেননি।

এ ব্যাপারে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: রেজাউল করিম ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, প্রসপেক্টাসে এমন গড়মিল থাকার বিষয়ে আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি। বিষয়টি আমরা যাচাই-বাছাই করে পরবর্তীতে কমিশনের পক্ষ থেকে যা করণীয় তাই করা হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments