
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৩ এপ্রিল, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে ওইমেক্স ইলেকট্রোডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কম ৭০ পয়সা বা ৪.০০ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৬ টাকা ৮০ পয়সা। এদিন বিডিকম অনলাইন লিমিটেডের দর ১ টাকা ৭০ পয়সা বা ৩.৯৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড শেয়ার ৩ টাকা বা ৩.৭৪ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- পেপার প্রসেসিং, নাভানা ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন হাউজিং, এপেক্স ফুটওয়্যার, বিডি থাই, মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড এবং এম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments