
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৩ এপ্রিল, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর ৭ টাকা বা ১০.০০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৭৭ টাকা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় বাংলাদেশ অটোকারস লিমিটেডের আজ দর বেড়েছে ১৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৯ শতাংশ এবং লিগাসি ফুটওয়ার লিমিটেড ৮ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- ইউনিয়ন ক্যাপিটাল, স্ট্যান্ডার্ড সিরামিকস, জেমনিী সী ফুড, আমরা টেকনোলজিস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আজিজ পাইপস এবং জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments