
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ। আজ কোম্পানিটির ৬৪ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ৪৫ লাখ ৫ হাজার টাকার।
তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ২৯ লাখ ৯৪ হাজার টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো লিমিটেড, ইউনিক হোটেল, এসিআই ফর্মুলা, ইস্টার্ন হাউজিং এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.




























Recent Comments