ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ১২ সেপ্টেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ১ কোটি ৪৪ লাখ ৬০ হাজার ৫৪০ টি শেয়ার ১২ হাজার ২৩৬ বারে লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৭ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৩৭ টাকা ২০ পয়সায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। এদিন কোম্পানিটির ১ কোটি ২৮ লাখ ৩৬ হাজার ২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৪ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১১৭.৬০ টাকায়।
এদিকে বিএসসির সর্বশেষ লেনদেন হয়েছে ১৪১ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৯৪ বারে ৪০ লাখ ৭৯ হাজার ৭১৮টি শেয়ার ৫৭ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ ১০ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জে এম আই হসপিটাল, নাহি অ্যালুমিনিয়াম, লাফার্জহোলসিম, শাইন পুকুর, ইস্টার্ন হাউজিং, আইএফআইসি এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments