শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসৌদি প্রো লিগে বেনজেমার প্রথম গোলে শীর্ষে আল ইত্তিহাদ
spot_img
spot_img

সৌদি প্রো লিগে বেনজেমার প্রথম গোলে শীর্ষে আল ইত্তিহাদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সদ্যই ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন করিম বেনজেমা। গুঞ্জন ছড়িয়েছে আল ইত্তিহাদে নাকি সুখী নন করিম বেনজেমা। কোচ নুনো সন্তোষের সঙ্গে তার বনিবনা হচ্ছে না। ব্যালন ডি’অর জয়ী তারকাকে নাকি অধিনায়কত্বের আর্ম ব্যান্ডও দিতে চান না ইত্তিহাদ কোচ। এসব আলোচনার মাঝে অধিনায়ক হিসেবেই আল রিয়াদের বিপক্ষে মাঠে নামলেন ফরাসি স্ট্রাইকার।

প্রো লিগে নিজের প্রথম দুই ম্যাচে গোলশূন্য ছিলেন। অবশেষে তৃতীয় ম্যাচে এসে ভাঙল ডেডলক। তার দলও জয় পেল বড় ব্যবধানে। আল রিয়াদ এসসিকে তার দল আল ইত্তিহাদ হারাল ৪-০ গোলে।

গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার সফরকারীদের হয়ে ১৭তম মিনিটে তার গোলটি করেন। দলের প্রথম গোল এটি। উঁচু কোনাকুনি শটে জাল কাঁপান বেনজেমা। এরপর প্রথমার্ধেই আরও দুই গোল আদায় করে ইত্তিহাদ। দুটি গোলই করেন গত মৌসুমের গোল্ডেন বুটজয়ী আব্দেররাজ্জাক হামদাল্লাহ। ম্যাচের একেবারে শেষ লগ্নে সালেহ আল-আম্রি ব্যবধান ৪-০ করেন।

লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের এটি টানা তৃতীয় জয়। ৯ পয়েন্ট নিয়েও টেবিলের শীর্ষে তারা। জেদ্দাভিত্তিক ক্লাবটি এখনো চলতি লিগে কোনো গোল হজম করেনি। আগামী সোমবার নিজেদের পরের ম্যাচে আল ওয়েহদার মুখোমুখি হবে ইত্তিহাদ।

আল ইত্তিহাদের হয়ে বেনজেমার অভিষেক হয় গত মাসে। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ম্যাচ দিয়ে। তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিসের বিপক্ষে সেই ম্যাচেই জালের দেখা পান তিনি। নিজে চোখ ধাঁধানো গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোলও করান।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আল ইত্তিহাদ। এদিন বড় জয় পেয়েছে নেইমার জুনিয়রের দল আল হিলালও। নেইমারবিহীন ম্যাচটিতে আল রায়েদকে ৪-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments