ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরোপকে বিদায় জানিয়ে আরবের মাটিতে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাউইটেড ছাড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। আল-নাসরে যোগ দিয়ে মাঠ মাতাচ্ছেন রোনালদো। সৌদির প্রো-লিগের মাসসেরা ফুটবলার নির্বাচিতও হয়েছেন এই ফুটবলার।

ফেব্রুয়ারিতে সৌদির প্রো-লিগে আল নাসরের হয়ে তিন ম্যাচে দুই হ্যাটট্রিকসহ ৮ গোল করেন সিআরসেভেন। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২টি গোল। তার নৈপুণ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন আল নাসর।
গত ৩ ফেব্রুয়ারি ক্লাব ক্যারিয়ারের ৫শত গোল পূর্ণ করেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর ৬ দিন পরই আল-ফাতেহ’র বিপক্ষে হ্যাটট্রিকসহ চার গোল করেন রোনালদো। আর গত শনিবার মাসের শেষ ম্যাচে ফের হ্যাটট্রিক করেন রোনালদো। আর এমন অনবদ্য পারফরম্যান্সে ভর করে মাসসেরা ফুটবলার নির্বাচিত হন রোনালদো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments