বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকসৌদি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
spot_img
spot_img

সৌদি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ আজ দুই দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন। সফরে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে বৈঠক করবেন।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হবে বলে জানিয়েছে পাকিস্তান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সরকারের আরও কয়েকজন মন্ত্রী।

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি।

সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আমরা এখনো বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।’

তিনি আরও বলেছেন, ‘হরমুজ প্রণালিকে ঘিরে একটি সর্বাত্মক ও টেকসই সমাধানে পৌঁছাতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments