বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যস্কুলছাত্রের লাশ উদ্ধার
spot_img
spot_img

স্কুলছাত্রের লাশ উদ্ধার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক : যশোরের চৌগাছা উপজেলার কংশারীপুর মাশিলা সড়কের ধোনার খাল থেকে এক স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আ সোমবার  ১৩ জুন বেলা ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

চৌগাছা থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৩ জুন) সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা ধানক্ষেতে বস্তাবন্দী লাশটি পড়ে থাকতে দেখে। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

নিহত চয়নের পিতা সবুজ হোসেন জানান, রবিবার বিকেলে বন্ধুদের সঙ্গে পিকনিক করবে বলে বাড়ি থেকে বের হয়ে যায় চয়ন। রাত দশটার দিকে চয়নের মা আমাকে বলে ছেলে তো এখনও বাড়ি আসেনি একটু খোঁজখবর নেও। আমি তাকে বললাম বন্ধুদের সঙ্গে আছে চলে আসবে। সকালে জানতে পারি আমার ছেলের লাশ ধোনার খালে পড়ে আছে। আমি বুঝতে পারছি না কী কারণে কারা আমার ছেলেকে হত্যা করেছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত কাজ শুরু হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, স্কুলছাত্রের নাম চয়ন। সে উপজেলার দিঘলসিংগা গ্রামের সবুজ হোসেনের ছেলে এবং চৌগাছা হাজী সরদার মর্ত্তোজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments