বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকশিশুরাও নিতে পারবে ফাইজারের টিকা
spot_img
spot_img

শিশুরাও নিতে পারবে ফাইজারের টিকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক : ফাইজারের কোভিড-১৯ টিকা ৬ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের ব্যবহারের জন্য কার্যকর ও নিরাপদ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

আজ সোমবার, ১৩ জুন সংস্থাটির পর্যালোচকরা এই তথ্য জানান বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।

জানা গেছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় প্রকাশিত নথির ব্রিফিংয়ে এফডিএ পর্যালোচকরা বলেন, তাদের মূল্যায়নে ছোট বাচ্চাদের করোনা টিকা ব্যবহারের পর সুরক্ষা নিয়ে উদ্বেগ খুঁজে পাওয়া যায়নি।

আগামী ১৫ জুন সংস্থার বাইরের উপদেষ্টাদের সঙ্গে এফডিএ’র একটি বৈঠক করার কথা রয়েছে। আর এর আগেই ফাইজারের ট্রায়ালের তথ্যের বিষয়ে এফডিএ’র বিশ্লেষণে একটি প্রতিবেদন প্রকাশিত হলো। এখন বহিরাগত উপদেষ্টাদের সুপারিশেই ভ্যাকসিনের বিষয়ে এফডিএ’র সিদ্ধান্ত নির্ধারণ হবে।

উল্লেখ্য, ফাইজার-বায়োএনটেকের ৩ ডোজের প্রাথমিক সিরিজের ভ্যাকসিন ৬ মাস থেকে ৪ বছর বয়সীদের শিশুদের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর বলে জানান এফডিএ পর্যালোচকরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments