বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদস্টক ডিলার ও ব্রোকারের নিবন্ধন সনদ নবায়নের আবেদনের সময় বেড়েছে
spot_img
spot_img

স্টক ডিলার ও ব্রোকারের নিবন্ধন সনদ নবায়নের আবেদনের সময় বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) আবেদনের প্রেক্ষিতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে নিবন্ধিত স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধিগণের নিবন্ধন সনদ নবায়নের আবেদন জমার সময়।

আজ বুধবার বিএসইসির ৭৩৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তথ্যমতে, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর জন্য সরকার ঘোষিত ২৬ মার্চ ২০২০ থেকে ৩০ মে ২০২০ পর্যন্ত সাধারণ ছুটি কালীন সময়ে কমিশনে স্টক এক্সচেঞ্জ বা কোন ব্যক্তি কর্তৃক মূল্য সংবেদনশীল ব্যতিত অন্যান্য তথ্য বা দলিলাদি দাখিল করা থেকে কমিশনের ডাইরেক্টিভ নং বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/০৬; ডেটেড: জুন ০২, ২০২০ এর মাধ্যমে অব্যহতি প্রদান করার হয়।

যেহেতু ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড যথাক্রমে ৯ জুন ২০২০ এবং ১ জুন ২০২০ তারিখের আবেদন বিবেচনা করে নিবন্ধিত স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রদিনিধিগণের নিবন্ধন সনদ নবায়নের জন্য আবেদনপত্র (প্রয়োজনীয় দলিলাদি ও নবায়ন ফিসহ) বিলম্ব ফি ব্যতিত কমিশনে জমাদানের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত বর্ধিত করার বিষয়ে কমিশন সম্মতি প্রদান করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments