ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আজ ১৯ মার্চ, বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা থকলেও অনিবার্য কারণে সভাটি আগামী ২৪ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ
























Recent Comments