ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রেকর্ড ডেটের আগে আগামী ১৯ ও ২০ এপ্রিল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিটি দু‘টি হলো- ইউনাইটেড ফাইন্যান্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২১ ইউনাইটেড ফাইন্যান্সের ইজিএম এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে লেনদেন স্থগিত থাকবে।
৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৮ মে বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এদিকে, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম চালু করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি তাদের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।প্রস্তাবিত পরিবর্তন কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের সম্মতি প্রয়োজন হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments