বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাস্পিন কোচ ছাড়াই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ
spot_img
spot_img

স্পিন কোচ ছাড়াই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ নভেম্বর। সিলেট টেস্ট শেষে নিজ দেশে ফিরে গেছেন লঙ্কান কিংবদন্তি। ঢাকা টেস্টে তাই কোনো অন্তর্বর্তীকালীন স্পিন কোচ রাখেনি বিসিবি। সিরিজের শেষ টেস্টে নিজেদের এত দিনের অভিজ্ঞতার ওপর ভরসা করতে হবে তাইজুলদের।

স্পিন কোচ থাকবে না আসন্ন নিউজিল্যান্ড সফরেও। আগামী ১০ ডিসেম্বর মিরপুরে শেষ হওয়ার কথা টেস্ট, এরপর দু-একদিনের বিরতি নিয়ে বাংলাদেশ দল উড়ে যাবে নিউজিল্যান্ডে। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই সফরে রাকিবুল হাসান, হাসান মুরাদ ও তানভীর হাসানের মতো তরুণ স্পিনাররা রয়েছেন দলে।

আপাতত কোনো কোচ নিয়োগ দেওয়ার ভাবনা নেই বিসিবির। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। গণমাধ্যমে বিসিবির এই পরিচালক বলেন, ‘স্পিন কোচ ছাড়াই হয়তো যেতে হবে। ভেতর থেকেই হয়তো কেউ একজন স্পিনের সাপোর্টটা দিবে। সোহেল ইসলাম যাবে না এখানে থাকবে। মূলত টিম ম্যানেজমেন্ট স্পিন কোচের প্রয়োজন মনে করছে না এখন। যদি লাগে তাহলে পরে দেখব এটা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments