সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদস্বতন্ত্র পরিচালক নিয়োগের চিঠি পায়নি জাহিনটেক্স
spot_img
spot_img

স্বতন্ত্র পরিচালক নিয়োগের চিঠি পায়নি জাহিনটেক্স

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের আর্থিক অবস্থার উন্নয়ন ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ধারাবাহিকতায় কোম্পানিটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদিকে গতকাল ২ জানুয়ারি কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হলেও তা পায়নি বলে জানিয়েছেন জাহিনটেক্সের কোম্পানি সচিব জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব লিয়াকত আলী বখতিয়ার।

জানা যায়, গত তিন বছর ধরে লভ্যাংশ না দেওয়া ও আর্থিক অবস্থার ধারাবাহিক অবনতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

গতকাল ২ জানুয়ারি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। এছাড়া এ বিষয়টি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়েছে।

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদে নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা হলেন—মেজর আব্দুল কুদ্দুস মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সেরিনা বানু এবং একই বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাজমুল হাসান।

বিএসইসি সূত্রে জানা গেছে, স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার পর জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, আর্থিক কর্মকাণ্ড ও আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়েছে কি না, তা যাচাই করবে বিএসইসি।

বিএসইসি’র চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৫ ডিসেম্বর বিএসইসি’র সঙ্গে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদে তিন ব্যক্তিকে স্বতন্ত্র পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য পরামর্শ দেওয়া হলো।

এছাড়া, কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক খতিব মাহাবুব আক্তার রুবেলকে তার পদ থেকে অপসারণের পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ, স্বতন্ত্র পরিচালকের স্বাধীনতা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ২সিসি এর অধীনে জারি করা করপোরেট গভর্নেন্স কোডের সঙ্গে সাংঘর্ষিক।

তথ্য মতে, গত ৫ ডিসেম্বর জাহিনটেক্সের সঙ্গে বিএসইসির বৈঠকে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা না করায় হতাশা প্রকাশ করা হয়। গত পাঁচ বছরে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের টার্নওভারে নেতিবাচক প্রবণতা এবং গত দুই বছরে কোম্পানিটির ইপিএসে ঋণাত্মক প্রবণতার বিষয়ে জানিয়েছে কমিশন। কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিপুল পরিমাণ তহবিল সরবরাহকারী সাধারণ বিনিয়োগকারীর কথা ভাবছে না বলেও জানায় কমিশন।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো:  রেজাউল করিম ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজে তিন জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানগুলোতে কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে কোন চিঠি পায়নি বলে ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানিয়েছেন জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব লিয়াকত আলী বখতিয়ার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments