
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কলকাতা বাংলার সিনেমার জনপ্রিয় নায়ক দেব। তার আগামী ছবি ‘প্রজাপতি’। সব ঠিক থাকলে এবছরের দুর্গাপূজায় তিনি উপহার দেবেন বহু প্রতীক্ষিত ছবি ‘কাছের মানুষ’। ছবিতে এই প্রথম দেব আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুখোমুখি। সেই কারণেই ছবিটি মোস্ট ওয়ান্টেড ছবির তালিকায় নাম লিখিয়ে ফেলেছে। ২৪ ডিসেম্বর মুক্তির পর থেকে টনিক টানা হাউজফুল। কোভিডের দাপটে প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যা সম্প্রতি ৫০ শতাংশ করে দিয়েছে রাজ্য সরকার।
টনিক সিনেমার পরিচালক অভিজিৎ সেন বলেন, আমার পছন্দের নাম বা বিষয় আমি একটি ডায়েরিতে লিখে রাখি। তেমনই একটি নাম ‘প্রজাপতি’। আপাতত এটুকুই ঠিক হয়েছে। এবং দেব থাকবেন। অতি শিগগিরই দেব-অতনুদার সঙ্গে বসব। তার পরে বাকিটা ঠিক হবে। এ পরিচালকের দাবি, তিনি ভীষণ ঘরোয়া। নিজের মা-বাবার কথা ভেবে ‘টনিক’ বানিয়েছেন। পরের ছবিটিও বানাবেন বাংলা ছবি তৈরির ঘরানা মেনে। যেখানে পারিবারিক ছোঁয়া থাকবে। তবে প্রজাপতি মানেই মিষ্টি নায়িকা, প্রেম থাকবে এমন কোনও কথা নেই। গত বছর ঘোষিত হয়েছিল দেবের আরও একটি ছবির নাম। প্রসেনজিৎ-ইশা-দেব অভিনীত ‘কাছের মানুষ’। পূজাতে মুক্তি পাওয়ার কথা থাকলে এই ছবি বর্তমানে ঠিক কোন জায়গায় রয়েছে সেটাও জানালেন পরিচালক।
পথীকৃৎ বসু জানালেন, আগামী ১০ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন প্রসেনজিত ও দেব। আর থাকছেন ইশা। এ ছাড়া, গল্পকে এগিয়ে নিয়ে যেতে তুলিকা বসু-সহ কয়েক জনকেও সম্ভবত দেখা যাবে বিভিন্ন চরিত্রে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments