সোমবার, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকস্বর্ণযুগে প্রবেশ করেছে আমেরিকা
spot_img
spot_img

স্বর্ণযুগে প্রবেশ করেছে আমেরিকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমেরিকা স্বর্ণযুগে প্রবেশ করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বছর পূর্তি উপলক্ষে দেশটির জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে এ দাবি করেন তিনি। গত ৪ জুলাই রাতে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে নির্বাচনী প্রচারধর্মী ওই ভাষণ দেন ট্রাম্প।

আত্মজয়ী ভাষণে ট্রাম্প আরও দাবি করেছেন, তার দেশ ‘সবেমাত্র শুরু করেছে’ এবং একে তিনি ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাবেন। তবে সাম্প্রতিক দিনগুলোয় বিপজ্জনক তাপপ্রবাহ ও ঝড়ের কারণে উৎসবের জৌলুশ কিছুটা ম্লান হয়ে যায়। এমনকি ট্রাম্পের ভাষণও ঝড়ের কারণে বিলম্বিত হয়। এ ছাড়া ওয়াশিংটনের রাস্তায় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বলে ধারণা করা একটি মিছিলও আতঙ্ক ছড়ায়।

স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে অবশেষে মঞ্চে উঠে প্রায় ৪০ মিনিট ট্রাম্প তার পছন্দের বিষয়গুলো নিয়েই কথা বলেন। ‘আমেরিকার নতুন স্বর্ণযুগের’ প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগও পুনরাবৃত্তি করেন। ট্রাম্প বললেন, ‘আমেরিকা বিজয়ীদের জাতি। আজ আমাদের দেশ আবার জিতছে।’ আয়োজকদের দাবি অনুযায়ী, ‘বিশ্ব ইতিহাসের সর্ববৃহৎ’ আতশবাজি প্রদর্শনের আগে তিনি এই ভাষণ দেন। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে চলা তীব্র তাপপ্রবাহে সপ্তাহান্তের বহুদিনের পরিকল্পিত অনুষ্ঠান সূচিও ভেস্তে গেছে। রাজধানীতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হঠাৎ বাতিল করা হয়। এর এক দিন আগে ফিলাডেলফিয়ায়ও কুচকাওয়াজ বাতিল হয়। ১৭৭৬ সালে ব্রিটেন থেকে স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল এই ফিলাডেলফিয়াতেই।

গত শনিবার ওয়াশিংটনের তাপমাত্রা প্রায় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল। ডিসি হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৮টা পর্যন্ত জরুরি সেবা বিভাগ চিকিৎসা দিয়েছে তাপজনিত সমস্যায় আক্রান্ত ৫১ জনকে। তাদের মধ্যে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয় ১২ জনকে। প্রথম দর্শকরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করার পরপরই আবহাওয়া পরিবর্তন শুরু হয় এবং বজ্রঝড়ের আশঙ্কায় তাদের প্রায় দুই ঘণ্টার জন্য সরিয়ে নেওয়া হয়। পরে শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments