শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনস্বামীকে জোকার ভাবেন ক্যাটরিনা: ভিকি বললেন এটাই প্রাপ্তি
spot_img
spot_img

স্বামীকে জোকার ভাবেন ক্যাটরিনা: ভিকি বললেন এটাই প্রাপ্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুই বছরের প্রেম থেকে পরিণয়। বিয়ের পর সংসার জীবনেরও দু’বছর পূর্ণ হয়েছে। এর পরও স্বামী ভিকি কৌশলকে মনের মতো করে গড়ে তুলতে পারেননি– এমন দাবি ক্যাটরিনা কাইফের।

শুধু তাই নয়, এ বলিউড অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমে স্বীকারও করেছেন, ভিকির অনেক বিষয়ই তাঁর অপছন্দের। তাঁর কথায়, ‘প্রেমিক থেকে স্বামী হলেও ভিকির সবকিছুই যে ভালো লাগে তা নয়। ওর অনেক কিছুই আমার একদম ভালো লাগে না। যা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগে যায়। বিশেষ করে পোশাক নির্বাচন নিয়ে। পার্টি কিংবা কোথাও ভ্রমণের জন্য ভিকি যা বেছে নেয়, তা কখনও হাসির খোরাক হয়ে ওঠে, নয়তো বিরক্তি ধরিয়ে দেয়। কখনও কখনও ভিকির পোশাক-পরিচ্ছদ দেখে ওকে আমার জোকার বলেই মনে। হ্যাঁ, আমার চোখে ভিকি এক ধরনের জোকার, যে ইচ্ছে করেই উদ্ভট পোশাক পরে থাকে।

শুধু ক্যাটরিনা নয়, এ নিয়ে ভিকি নিজেও কথা বলেছেন ভারতীয় গণমাধ্যমে। যেখানে ভিকি তাঁর সাক্ষাৎকারে স্বীকার করেছেন, তাঁর সাজপোশাক নিয়ে খুবই অসন্তুষ্ট ক্যাটরিনা। এও বলেছেন, ‘ক্যাটরিনার কারণেই আমার আলমারি এখন ভরে উঠছে হাল ফ্যাশনের পোশাকে। আমার ফ্যাশন নিয়েও নিত্যদিনই কোনো না কোনো পরামর্শ দিয়ে যাচ্ছে। যদি কোনো একটা পোশাক পরে বাড়ি থেকে বেরোতে যাই, তাহলে আমি নিশ্চিত ও বলে বসবে, কী রকম জোকার সেজে বাইরে যাচ্ছ! এমনও হয়েছে কতবার যে, ক্যাট আমার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেছে জামা বদলানোর জন্য। আমি সরল মনে জিজ্ঞাসা করেছি, এই পোশাকে কী সমস্যা আছে? ও বলেছে, এই পুরো পোশাকটাই ভুলভাল! এ হলো ক্যাটরিনা। এর পরও আমি বলব, জোকার সেজে ওর বকা খেলেও অনেক কিছু শেখার সুযোগ হচ্ছে। দাম্পত্য জীবনের এটাই হলো বড় প্রাপ্তি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments