শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনস্বামীর নিখোঁজে: পুলিশের কাছে দীপিকা পাড়ুকোন
spot_img
spot_img

স্বামীর নিখোঁজে: পুলিশের কাছে দীপিকা পাড়ুকোন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাতভর নিখোঁজ স্বামী। হদিস না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পুলিশের চোখমুখের অভিব্যক্তিতে রয়েছে আরও রহস্য। হ্যা শুনতে অবাক লাগলেও এই ঘটনা আসলেই ঘটেছে। কিন্তু, বাস্তবে নয়। রণবীর-দীপিকা ছাড়াও এ ঘটনার সঙ্গে রয়েছেন অভিনেতা রামচরণ।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই ঘটনাগুলো পর্দার। তবে এই গল্প সিনেমা নাকি ওয়েব সিরিজের তা স্পষ্ট নয়। তবে এটা নিশ্চিত, ভক্তদের নতুন চমক উপহার দিতে চলেছেন তিন অভিনেতা।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। আর ক্যাপশনে লিখেছেন, ‘রহস্য উদঘাটনে আরও একটু অপেক্ষা করতে হবে।

সেখানে দেখা যাচ্ছে, দীপিকা যথেষ্ট বিভ্রান্ত। চিন্তার রেশ কাটছে না তার। পুলিশের সামনে গিয়েই তাকে বলতে শোনা গেল, ‘আমার স্বামী কাল রাত থেকে নিখোঁজ’। তারপরই, দেখা গেল রণবীরকে। চোখে কালো চশমা। কানে ব্লুটুথ, কাউকে ধাওয়া করছেন তিনি। সঙ্গে দেখা গেল রামচরণকেও। সঙ্গে ক্যাপশনে রণবীর লেখেন, কিছু রহস্য আস্তে ধীরে খোলাই ভালো।

উল্লেখ্য, আদৌ এটি সিনেমা নাকি সিরিজ সেটি এখনও বোঝা না গেলেও এটুকু পরিষ্কার যে নতুন প্রজেক্ট দিয়েই ঝটকা দিতে চলেছেন তারা। ধীরে ধীরে খুলবে রহস্যের জট। তার জন্য অপেক্ষা করতে হবে। দর্শকদের ধারণা এমনই যে এজেন্টের চরিত্রে অভিনয় করছেন রণবীর। যদিও দীপিকার সঙ্গে রণবীরের ঠিক কি সম্পর্ক এই সিরিজে, সেটিও এখন পরিষ্কার নয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments