রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিস্মার্ট পুঁজিবাজার গঠনে সহযোগিতার আশ্বাস নতুন অর্থমন্ত্রীর
spot_img
spot_img

স্মার্ট পুঁজিবাজার গঠনে সহযোগিতার আশ্বাস নতুন অর্থমন্ত্রীর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: স্মার্ট পুঁজিবাজার গঠনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার ও পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু নতুন অর্থমন্ত্রীর সাথে দেখা করে তার ফেইসবুকে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন।

হিরু তাঁর ফেইসবুকে লিখেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দরকার স্মার্ট অর্থনীতি ও পুঁজিবাজার। সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির মেধাবী ছাত্র,সাবেক আমলা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্যারকে। স্যার আপনার দক্ষ নেতৃত্বে এ দেশের পুঁজিবাজার ও অর্থনীতি সঠিক পথ খুঁজে পাবে।

মাননীয় প্রধানমন্ত্রীর এ মেয়াদে দেশের অর্থনীতি ও আর্থিক খাতে ব্যাপক সংস্কার সাধিত হবে।

এ বিষয়ে আবুল খায়ের হিরুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজকে অর্থমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছিলাম। এ সময়ে দেশের অর্থনীতি ও পু্ঁজিবাজার নিয়ে কথা হয়েছে। তিনি স্মার্ট পুঁজিবাজার গঠনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments