মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাহংকংকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
spot_img
spot_img

হংকংকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবার খেলতে নেমেই শেষ চারে পা রেখেছে বাংলাদেশ নারী দল। সোমবার চীনের ডাজুতে পুলের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের প্রথম কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নার পেয়েও কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারেও ছিল একই চিত্র। তৃতীয় কোয়ার্টারে এসে প্রথম গোলমুখ উন্মুক্ত করেন কনা আক্তার। ৩৪ মিনিটে ফিল্ড গোল করেন তিনি।

৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাল কাপান আইরিন রিয়া। আর তৃতীয় গোলটি এসেছে শারিকা রিমনের স্টিক থেকে। ৫৭ মিনিটে পেনাল্টি কর্নারে গোলের দেখা পান তিনি।

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে পুল পর্ব শেষ করল বাংলাদেশ। হংকংয়ের আগে উজবেকিস্তানকেও হারায় ৩-০ গোলে। আসরের শুরুটা অবশ্য হয় জাপানের কাছে ১১ গোল হজম করে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পুলের শীর্ষে জাপান।

এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ পুরুষ দলও রয়েছে সেমিফাইনালের পথে। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এক পয়েন্ট পেলেই শেষ চার নিশ্চিত হবে তাদের।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments