রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদহঠাৎ ডেল্টা লাইফের বড় অঙ্কের শেয়ার লেনদেন: বিএসইসির নজরদারি
spot_img
spot_img

হঠাৎ ডেল্টা লাইফের বড় অঙ্কের শেয়ার লেনদেন: বিএসইসির নজরদারি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২৯ জুন হঠাৎ বড় অঙ্কের শেয়ার লেনদেন হয়েছে। মূল মার্কেটে ১ কোটি ৫ লাখ ৮০ হাজার ৩৯২টি শেয়ার এবং ব্লক মার্কেটে ৪ লাখ ৯ হাজার ২২০টিসহ মোট ১ কোটি ৯ লাখ ৮৯ হাজার ৬১২টি শেয়ার কেনাবেচা হয়েছে যা বাজার মূল্য দাঁড়িয়েছে ১৪১ কোটি ৮৭ লাখ ৮ হাজার টাকা। এই সব শেয়ারই কেনাবেচা হয়েছে দিনের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর ১২৯.১০ টাকায়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, এক দশকে এ কোম্পানির এত বেশি শেয়ার একদিনে কেনাবেচার রেকর্ড নেই। যে দরে সোমবার শেয়ারটি কেনাবেচা হয়েছে, এটিও গত এক দশকের সর্বোচ্চ।

গত এপ্রিলের শুরুতে যেখানে ডেল্টা লাইফের শেয়ার ৬২ টাকা দরে কেনাবেচা হয়েছিল সেখানে বর্তমানে শেয়ারটির দর দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরো এবং তার অনুসারীরা লেনদেন হওয়া এ শেয়ারের সিংহভাগই কিনেছেন।

অপর এক সূত্রে জানা গেছে, দেশ সেরা এক ক্রিকেটার এবং বেসরকারি খাতের নতুন প্রজন্মের একটি ব্যাংকের এক পরিচালকও এ শেয়ার কিনেছেন। এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল এবং সাউথইস্ট ব্যাংকের মালিকানাধীন ব্রোকারেজ হাউস থেকে এ শেয়ারের বড় অংশ বেচাকেনা হয়েছে।

শেয়ার বিক্রি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ পূর্ব পরিকল্পনা অনুযায়ী লেনদেনের শুরুতেই সর্বোচ্চ দরে আইসিবি শেয়ার বিক্রির আদেশ বসায়। এর পর ওই দরেই সকাল ১০টায় লেনদেন শুরুর ৩ মিনিটের মধ্যে সিংগভাগ শেয়ার কেনাবেচা হয়েছে।

ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদের (স্থগিত) সঙ্গে দ্বন্দের জেরে পর্ষদ স্থগিত বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ গত ১১ ফেব্রুয়ারি এ কোম্পানিরই সাবেক কর্মকর্তা সুলতান-উল-আবেদীনকে প্রশাসক হিসেবে নিযুক্ত করে।

তবে সুলতান-উল-আবেদীনের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ ওঠায় গত ৯ জুন তাকে প্রশাসক পদ থেকে সরিয়ে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. রফিকুল ইসলামকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ডেল্টা লাইফের এ লেনদেনকে সন্দেহজনক লেনদেনের তালিকায় অন্তর্ভূক্ত করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এপচেঞ্জ কমিশন (বিএসইসি)। লেনদেনের ধরণ দেখে সংশ্নিষ্টরা মনে করছেন, এটি পূর্ব পরিকল্পনা থেকে এ লেনদেন হয়ে থাকতে পারে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম জানিয়েছেন, কমিশনের সার্ভিল্যান্সে এ কোম্পানির শেয়ার লেনদেন নজরদারির মধ্যে রাখা হয়েছে। সংশ্নিষ্ট কর্মকর্তাকে আজকের লেনদেনসহ অতীতের লেনদেনগুলো পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও এর লেনদেন পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে। এ বিষয়ে কমিশনকে অবহিত করা হবে। কমিশনই পরবর্তী সিদ্ধান্ত নেবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments