রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনহরতাল অবরোধের প্রতিবাদে রাজপথে তারকারা
spot_img
spot_img

হরতাল অবরোধের প্রতিবাদে রাজপথে তারকারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরতাল অবরোধসহ দেশে চলমান অস্থিতিশীল রাজনীতির প্রতিবাদে রাজপথে নেমেছে শোবিজ অঙ্গনের তারকারা। আজ শনিবার সকালে হরতাল-অবরোধ বন্ধের প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে দেশের শিল্পী সমাজ। তাদের দাবি, অবিলম্বে দেশে আগুনসন্ত্রাস বন্ধ করতে হবে। শংকিত শোবিজ অঙ্গনের তারকাদের তালিকায় আছেন অভিনয়, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক, সুরকার ও সংগীত পরিচালকরা।

ধ্বংসের বিরুদ্ধে শিল্পী সমাজ’- এই স্লোগানে শাহবাগে মানববন্ধন করে শিল্পী ও কলাকুশলীরা বলেন, জনগণের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগণের জন্য কাজ করা যায় না। হরতাল-অবরোধের মাধ্যমে বিএনপি জামায়াতের রাজনীতি জনগণের ক্ষতি করছে। যারা নিম্নবিত্ত তাদেরকে তারা হত্যা করছে আগুনসন্ত্রাসের মাধ্যমে। পুলিশ মারা যাচ্ছে, সাংবাদিক আহত হচ্ছে। এসব আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নতুন প্রজন্মের কাছে নেতিবাচক রাজনীতিকে তুলে ধরছে। আমরা এটা চাই না।’

শেখ হাসিনাতেই আস্থা- এই স্লোগান নিয়ে শিল্পীরা বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে ছিল, তাদের সঙ্গে বসে স্বাধীনতা বিনির্মাণ করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের আমলে দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আর ঠিক সেই সময়েই এ দেশের সেই উন্নতিকে বাধাগ্রস্ত করে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছেন তারা।

এসবের তীব্র নিন্দা জানিয়ে শিল্পীরা একসঙ্গে লড়ে এই ভাঙচুরের খেলা প্রতিহত করবে বলেও জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।

প্রতিবাদী এই সমাবেশে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, অভিনেতা খায়রুল আলম সবুজ, তুষার খান, অভিনেত্রী শম্পা রেজা, নিমা রহমান, শমী কায়সার, তারিন জাহান, তানভীন সুইটি, নিপুণ আক্তার, উর্মিলা শ্রাবন্তী কর, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সালাহউদ্দিন লাভলু, মিলন ভট্ট, গায়ক এসডি রুবেল, গায়ক ও সংগীত প্রযোজক ধ্রব গুহ প্রমূখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments