বুধবার, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহরমুজ প্রণালিতে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প
spot_img
spot_img

হরমুজ প্রণালিতে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ থেকে ২০ শতাংশ হারে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের প্রতিশ্রুতির পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, উপসাগরীয় অঞ্চলের নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন, হরমুজে টোল আরোপ না করলে তারা অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আসবেন। এই প্রতিশ্রুতির পরই তিনি টোল আদায়ের পরিকল্পনা থেকে সরে আসেন।

এর আগে ১৩ জুলাই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী দায়িত্ব পালন করবে এবং এ ব্যয়ের অর্থ জোগাতে প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করা হবে।

তবে ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি অবস্থান পরিবর্তন করেন। ১৪ জুলাই ট্রুথ সোশ্যালে দেওয়া নতুন পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকের পর তিনি টোল আদায়ের পরিকল্পনা বাতিল করেছেন। এর পরিবর্তে মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ বিনিয়োগ ও বাণিজ্য যুক্তরাষ্ট্রে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যদিও কী পরিমাণ বিনিয়োগ আসবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি ট্রাম্প। তবে তার দাবি, এই বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রে উৎপাদন, শিল্পায়ন এবং কর্মসংস্থানে ‘ঐতিহাসিক উল্লম্ফন’ ঘটবে।

তিনি আরও বলেন, এই বিনিয়োগ এলে যুক্তরাষ্ট্রের কারখানাগুলোর উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং দেশজুড়ে লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

তবে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এলেও হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, হরমুজ এবং আশপাশের এলাকায় মার্কিন নৌবাহিনীর টহল ও নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের জাহাজ চলাচল করতে পারলেও ইরানের কোনো জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না।

ট্রাম্পের ভাষ্য, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে ইতিহাসের অন্যতম সর্বোচ্চ পরিমাণ তেল পরিবহন হচ্ছে এবং এর কৃতিত্ব মার্কিন সামরিক বাহিনীর। ভবিষ্যতেও বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত থাকবে, তবে ইরানের কোনো জাহাজ হরমুজ ব্যবহার করতে পারবে না। এমনকি ইরানের যেসব জাহাজ বর্তমানে দেশের বাইরে রয়েছে, সেগুলোকেও দেশে ফিরতে দেওয়া হবে না। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর পূর্ণ অবরোধ পুনর্বহাল করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments