বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাহরমোনের ভারসাম্য রক্ষায় কিছু খাবার
spot_img
spot_img

হরমোনের ভারসাম্য রক্ষায় কিছু খাবার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মানব দেহে হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শরীরের স্বাভাবিক কাজকর্ম ঠিক রাখতে ভূমিকা পালন করে থাকে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে রাসায়নিক বের হয়, তা রক্তের মাধ্যমে দেহের অঙ্গ-প্রত্যঙ্গে নানা বার্তা পৌঁছে দেয়। তার ফলে আমাদের খিদে পায়, ঘুম হয়, ত্বক সুন্দর থাকে, মন ফুরফুরে থাকে। শুধু তাই নয়, প্রজনন ক্ষমতা ঠিক থাকার পেছনেও রয়েছে হরমোনের প্রভাব।

এই হরমোনের ভারসাম্যহীনতায় মানসিক, শারীরিকসহ সব ধরনের অসুখ হতে পারে। তাই হরমোনের ভারসাম্য বজায় রাখতে সতর্কতা জরুরি, সেই সাথে প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করতে হবে কিছু খাবার।

* ফলমূল হরমোনের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তাই খাদ্যতালিকায় অবশ্যই রাখুন আপেল, স্ট্রবেরি, অ্যাভোকাডো, কলার মতো হাই ফাইবারযুক্ত ফল।
*  হরমোনের ভারসাম্য বজায় রাখতে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। মাংস, মাছ, ডিম, দুধ হাইপ্রোটিনের উৎস। প্রতিদিনের খাদ্যতালিকায় এসব খাবার রাখাটা জরুরি। মাছ, মাংস না হলে শুধু ডিম খেলেও হরমোনের ব্যালেন্স রাখা যাবে।
* ঘরে তৈরি ঘি বা বাটারে থাকে ভিটামিন এ, ডি, ই এবং কে-২, যা হরমোনের ব্যালেন্সে সাহায্য করে।
* যে কোনো ডালেই রয়েছে প্রোটিন, যা হরমোনের ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করে। তাই ডাল, সয়াবিনের মত খাবার আজই খাদ্যতালিকায় যোগ করুন।
* যে কোনো বাদামের মধ্যে থাকে লিনোলেইক অ্যাসিড ও স্বাস্থ্যকর চর্বি। বাদাম শরীরের হরমোন নিঃসরণ বাড়িয়ে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কাঠবাদাম, আমন্ড, আখরোট খুবই উপকারী।
* হরমোনের ব্যালেন্সে চা খুব উপযোগী। তবে দুধ চা নয় আপনাকে খেতে হবে হার্বাল টি।
* প্রতিদিনের খাবারে শাকসবজি থাকলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। গাজর, বীট, ব্রকোলি, পালংশাক, মিষ্টি আলু, টমেটোর মতো সবজি হরমোনের ব্যালেন্সে সাহায্য করে।
* নারিকেল তেলে থাকে লাউরিক অ্যাসিড ও এমসিটি, যা হরমোন তৈরিতে অত্যন্ত উপকারী। এ ছাড়া ওজন কমাতেও সাহায্য করে নারিকেল তেল। সেই সঙ্গে মেটাবলিজম বাড়ায় এবং এনার্জি জাগায় শরীরে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments