শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাহাইতির বিরুদ্ধে ৩-০ গোলের দাপুটে জয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
spot_img
spot_img

হাইতির বিরুদ্ধে ৩-০ গোলের দাপুটে জয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে শক্তিশালী ব্রাজিল। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের চোখধাঁধানো পারফরম্যান্সে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হতে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। তবে আজ ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে দাপুটে জয়ে সেই সমালোচকদের যেন যোগ্য জবাব দিলো তারা।

ম্যাচের শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে ব্রাজিল। তবে প্রথম ২০ মিনিট বেশ গোছানো ফুটবল খেলে ব্রাজিলকে আটকে রাখে হাইতি। রাফিনহা, ভিনিসিয়ুস ও কুনিয়াহদের বেশ কয়েকটি আক্রমণ শুরুতেই রুখে দেন হাইতির ডিফেন্ডাররা। এর মাঝেই ম্যাচের ৪ মিনিটে ডগলাস সান্তোসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হাইতির কার্লেন্স আর্কুস। ১২ মিনিটে ব্রুনো গিমারায়েসের পাস থেকে রাফিনহা বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

প্রথম ২০ মিনিটে বলের দখল মাত্র ৩৪ শতাংশ থাকলেও ব্রাজিলকে কোনো সুযোগ দিচ্ছিল না হাইতি। তবে ২৩ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। গিমারায়েসের পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে বলটি প্রথমবার ঠেকালেও নিয়ন্ত্রণে নিতে পারেননি। তখন হাইতির ডিফেন্ডার ডেলক্রোয়ার বল ক্লিয়ার করতে গেলে তা ম্যাথিউস কুনিয়াহর গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। বিশ্বকাপের গ্রুপ পর্বে ২০১৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ফিলিপে কুতিনহোর গোলের পর এটিই ব্রাজিলের দ্রুততম গোল।

৩৬ মিনিটে ব্যবধান ২-০ করেন কুনিয়াহ। মাঝমাঠে হাইতির এক খেলোয়াড় বল হারালে দ্রুত পাল্টা আক্রমণে ওঠেন ভিনিসিয়ুস। তিনি হাইতির ডিফেন্ডার ডুভার্নেকে ফাঁকি দিয়ে কুনিয়াহর দিকে নিখুঁত পাস বাড়ান। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড প্রথম ছোঁয়াতেই বল নিয়ন্ত্রণে নিয়ে কঠিন কোণ থেকে দারুণ এক শটে গোল করেন।

এর পরপরই অবশ্য একটা ধাক্কা খায় ব্রাজিল। বার্সেলোনা তারকা রাফিনহা চোট পেয়ে মাঠে বসে পড়েন। কোনো ঝুঁকি না নিয়ে ৪০ মিনিটে তাকে তুলে নিয়ে তরুণ ফরোয়ার্ড রায়ানকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি।

তবে এই ধাক্কা ব্রাজিলের গোলক্ষুধা কমাতে পারেনি। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+৩ মিনিট) লুকাস পাকেতার মাঝমাঠ থেকে বাড়ানো এক চমৎকার দূরপাল্লার পাস খুঁজে নেয় ভিনিসিয়ুসকে। হাইতির অফসাইড ফাঁদ ভেঙে একা বল নিয়ে এগিয়ে যান ভিনি। এরপর গোলরক্ষককে পরাস্ত করে সহজেই বল জালে পাঠিয়ে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদ তারকা। এই বড় ব্যবধান নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

প্রথমার্ধে ভিনিসিয়ুস একাই পুরো ম্যাচে আলো ছড়ান। নিজে এক গোল করার পাশাপাশি বাকি দুটি গোলেও ছিল তার সরাসরি অবদান। অন্যদিকে কুনিয়াহ জোড়া গোল করে নিজের দারুণ ফর্মের প্রমাণ দেন। পুরো ম্যাচে হাইতি তেমন কোনো আক্রমণই করতে পারেনি। দ্বিতীয়ার্ধে তারা কেবল রক্ষণ সামলানোতেই ব্যস্ত ছিল। ফলে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ের ফলে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলের সবার উপরে উঠে এলো ব্রাজিল। সমান ২ ম্যাচে ৪ পয়েন্ট রয়েছে মরক্কোরও। তবে গোল ব্যবধানের কারণে মরক্কোকে দুইয়ে ঠেলে শীর্ষস্থান নিজেদের করে নিলো ব্রাজিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments